পরিচিতি
হোমটাউন একটি বাংলাদেশি-প্রবাসীকেন্দ্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের দৈনন্দিন আর্থিক ও জীবনযাত্রার প্রয়োজনকে সহজ করার লক্ষ্য নিয়ে তৈরি। দেশে টাকা পাঠানো থেকে শুরু করে ভ্রমণ পরিকল্পনা, অর্থ ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রয়োজনীয় আর্থিক সেবা - সবকিছু এক জায়গায়, সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে পাওয়ার সুযোগ করে দেয় হোমটাউন।
আমরা বিশ্বাস করি, প্রবাসজীবন এমনিতেই যথেষ্ট কঠিন। তাই প্রয়োজনীয় আর্থিক সেবাগুলো অন্তত হওয়া উচিত সহজ, স্বচ্ছ এবং ন্যায্য। সেই বিশ্বাস থেকেই হোমটাউনের প্রতিটি সেবা ডিজাইন করা হয়েছে - যাতে ব্যবহারকারীরা কম ঝামেলায়, কম খরচে এবং আরও বেশি আস্থার সঙ্গে নিজেদের প্রয়োজন মেটাতে পারেন।
আমাদের লক্ষ্য হলো আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে একজন বাংলাদেশি প্রবাসীর প্রয়োজনীয় প্রতিটি সেবা ধীরে ধীরে এক জায়গায় পাওয়া যাবে। আমাদের লক্ষ্য শুধু একটি রেমিট্যান্স অ্যাপ তৈরি করা নয়; বরং এমন একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা প্রবাসজীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকবে - যেখানেই থাকুন, বাংলাদেশের সঙ্গে সংযোগ যেন সবসময় হাতের নাগালে থাকে। কারণ, হোমটাউনের কাছে প্রবাসীরা শুধু ব্যবহারকারী নন। তারাই আমাদের প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু।