রনি ভাই সিঙ্গাপুরে আছেন বিগত ৫ বছর ধরে। কাজ হিসেবে তিনি পেইন্টিং কন্ট্রাক্টর কোম্পানিতে বাসা-বাড়ি রঙ করার কাজ করেন। মাস ছয়েক আগে প্রতিদিনের মতই একদিন সন্ধ্যারাতে কাজ শেষে রনি ভাই তাঁর সহকর্মীদের সাথে তাঁর ডরমিটরিতে ফেরত যাচ্ছিলেন।

সারাদিনে বাড়ি থেকে বেশ কয়েকবার ফোন আসা সত্ত্বেও না ধরতে পারায়, ট্রেনেই কল ব্যাক করেন। বাড়িতে যোগাযোগ করে জানতে পারলেন উনার মায়ের হঠাৎ অসুস্থতার কথা।

অস্থির হয়ে পড়েন রনি ভাই, তার উপর সময় তখন ছিলো রাত ৯টা — কোনো ট্রাভেলস দোকানও তখন খোলা নেই। এমন অবস্থায় তাঁর আশেপাশের বন্ধুরা তাঁকে বুদ্ধি দেয় হোমটাউন অ্যাপ ডাউনলোড করার। দাম দেখে তিনি সরাসরি কল করেন হোমটাউনের হটলাইন নাম্বারে। হোমটাউনের প্রতিনিধির সাথে কথা বলে সেইদিনই ভোর সাড়ে ৫টার ফ্লাইটে করে রনি ভাই বাড়ি আসেন এবং অবশেষে তার অসুস্থ মাকে দেখতে পান।

রনি ভাইয়ের মা এখন সুস্থ আছেন, প্রায়ই তাঁর ছেলেকে বলেন টিকেট কিনে বাড়ি গিয়ে কয়দিনের জন্য ঘুরে যেতে। আর রনি ভাই? তিনি তাঁর সকল বন্ধুদের বলে বেড়ান হোমটাউন নিয়ে তাঁর গল্পের কথা। হোমটাউনের সেবা পেয়ে তিনি এখন বিশ্বাস করেন যে সত্যিই কিছু প্রতিষ্ঠান এখন প্রবাসী ভাইদের জন্য কাজ করছে!